সর্বশেষ
যুব শক্তির ঈদ-ই মিলাদুন্নবী পালিত
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার দিঘুলিয়ায় একটি সামাজিক সংগঠন যুব শক্তির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য এস এম আওয়াল মিয়া, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুব আলম শাথিল, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব কবিরুজ্জামান কবির।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও যুব শক্তির অন্যতম সদস্য শাকিলুর রহমান শাওন, কৌশিক আহমেদ রাজু,ইমতিয়াজ হোসেন সাগর, কাজী ইলিয়াস, রনি মিয়া ও মনসুর মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এম.কন্ঠ/ ২৭ অগাস্ট /এম. টি

























