ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা 

টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছাসেবক মিলন মেলা ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার শহরের সার্কিটহাউজ এলাকায় আলোচনা সভা ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়।

এতে সংগঠনটি সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সর্বদা নির্ভীক ফাউন্ডেশন।

সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত গেট টুগেদার অনুষ্ঠানের সমাপ্তিতে সংগঠনের সদস্যদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত গেট টুগেদারে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পারস্পরিক সৌহার্দ্য, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনার মধ্য দিয়ে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন জানান, মানবিক ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। একটি গাছ হয়তো একদিনে বড় পরিবর্তন আনবে না, কিন্তু প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে সম্মিলিতভাবে তা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষে সংগঠনের প্রত্যেক সদস্যের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে শুধু গাছ বিতরণ নয়, বরং প্রত্যেক সদস্যকে নিজ নিজ উদ্যোগে একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নেওযার আহ্বান জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দা তাসমো ও সামিউল ইসলাম সাদি।

সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ সিকদার তানভীর জানান, সংগঠনের সদস্যরা নিজ নিজ এলাকায় গাছগুলো রোপণ করবেন এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে বেড়ে ওঠা নিশ্চিত করবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সদস্যদের মধ্যে পরিবেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করা এবং ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণের সংস্কৃতি গড়ে তোলা।

সংগঠনের সভাপতি শাহিন সরকার জানান, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বৃক্ষনিধনের ফলে পরিবেশের ভারসাম্য ক্রমেই হুমকির মুখে পড়ছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশের জন্য কার্যকর একটি উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটি একটি প্রতীকী বার্তা দিয়েছে উদযাপন শুধু আনন্দের জন্য নয় উদযাপন হতে পারে সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতারও প্রকাশ।

এম.কন্ঠ/ ২৪ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন