ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা  শাহীন শিক্ষা পরিবারের স্পিলিং স্টার প্রাথমিক বাছাই পরীক্ষা টাঙ্গাইলে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাসাইলে কৃষক শ্রমিক জনতালীগ নেতা মনুজ গ্রেফতার গোপালপুরে ইয়াবাসহ প্রধান শিক্ষক গ্রেফতার কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান গোপালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গণমাধ্যমের জন্য একটি নীতিমালা থাকা অনিবার্য-তথ্যমন্ত্রী বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা

বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত 

শহিদুল ইসলাম :
প্রকাশ: ০২:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন টানা তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত হওয়ায় এফএনবি’র টাঙ্গাইল জেলা কমিটি পক্ষথেকে লালগালিচা সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়েছে।

শনিবার বিকেলে শহরের ময়মনসিংহ রোডস্থ সেবা টাওয়ারের কনফারেন্স হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন এফএনবি টাঙ্গাইল জেলা কমিটি। সংবর্ধিত প্রধান অতিথি জাকির হোসেন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ হওয়ায় মানুষের সমস্যাও অনেক বেশি। ফলে এখনো অনেক মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

যাদের মানুষের জন্য কাজ করার কমিটমেন্ট রয়েছে, তাঁরাই সমাজের কল্যাণে বেশি অবদান রাখতে পারেন। আমরা সেই অঙ্গীকারবদ্ধ মানুষদেরই একটি অংশ। জাকির হোসেন গরীব মানুষের কল্যাণে কাজ করতে হবে বলে উল্লেখ করেন। এ ক্ষেত্রে কল্যাণ করতে হলে যোগ্যতা, সততা ও নিষ্ঠাবান হতে হবে বলে জানান। তিনি বলেন, শিক্ষা ও জলবায়ু স্বচ্ছলতাসহ দারিদ্র দূরীকরণ করতে সকলে একযোগে কাজ করার আহবান জানান।

এফএনবি যৌতুক বিরোধী, নারী নির্যাতন প্রতিরোধসহ মানুষের কল্যাণে কাজ করছে বলেও উল্লেখ করেন। সংবর্ধিত অতিথি জাকির হোসেন তাঁকে সম্মাননা প্রদান করায় এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এফএনবিকে সরকারের সঙ্গে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলে কার্যকরভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সম্পৃক্ত করে বিভিন্ন জাতীয় ও সামাজিক দিবস পালন, সরকারের সঙ্গে সমন্বয় করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার আহবান জানানো হয়। এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি ও সোসিও ইকোনমিক (সেবা সংস্থার) নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহম্মেদ লিটন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম মোস্তফা (লাবু)।

অনুণ্ঠানে বুরো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জাকির হোসেন টানা ৩য়বারের মত এফএনবির চেয়ার নির্বাচিত হওয়ায় সনম্মননা পাঠ ও প্রদান করেন সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবির জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মীর্জা সাকিফ হোসেন। এসময় বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন বুরো হেলথ্ কেয়ার ফাউন্ডেশন ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান রাহেলা জাকির, এফএনবির সহযোগী সংস্থার প্রধানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন: এসএসএস, টাঙ্গাইলের সিনিয়র পরিচালক (ঋণ) সন্তোষ চন্দ্র পাল, বিডিসি ব্র্যাক, টাঙ্গাইলের সরকার হাসান ওয়াইজ, বাওপার নির্বাহী পরিচালক মো. আব্দুর রউফ, যুগবানীর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, সেতুর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মির্জা সাকিফ হোসেন, আরপিডিওর নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি রওশন আরা লিলি, সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক ও এফএনবি টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি মোজাম্মেল হোসেন তালুকদার ও এফএনবি ঢাকার কো-অর্ডিনেটর নিমাই চাঁদ মন্ডলসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত অতিথিকে সম্মাননা প্রদান করেন এফএনবি’র জেলা কমিটির সভাপতি রিয়াজ আহমেদ লিটন।

সেই সাথে তিনি তার বক্তব্যে আরও বলেন, শীতকালে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে হবে। এফএনবিকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলে দেশের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তাঁর সমাপনী বক্তব্যে জাকির হোসেনকে টানা তৃতীয়বারের মতো এফএনবির চেয়ার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

তিনি বলেন, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বের মাধ্যমে দেশের এনজিও খাত আরও সুসংগঠিত ও গতিশীল হবে। একই সঙ্গে টাঙ্গাইল জেলা কমিটির পক্ষ থেকে এফএনবির কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান পরিচালনা করেন সেবার প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক তাসলিমা শারমীন তর্থি।

অনুষ্ঠানে এফএনবি টাঙ্গাইল জেলার অন্যান্য সদস্য, কর্মকর্তা ও সেবা’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২২ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন