ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ১১:০০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) গোপালপুর পৌরসভা কমিউনিটি পুলিশ ও গোপালপুর থানা পুলিশের উদ্যোগে সূতী ভিক্টরী মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান ও এএসপি (প্রবেশনার) মনিরুজ্জামান মাসুদ।

এ সময় গোপালপুর থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) চন্দন কুমার পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সহকারী শিক্ষক এনামুল হক হিমেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকতসহ থানার অন্যান্য পুলিশ সদস্য, শিক্ষক ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, পুলিশ ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গোপালপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গোপালপুর থানা চত্বরে গিয়ে শেষ হয়।

এম.কন্ঠ/ ২৭ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন