ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা কালিহাতীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত  বাসাইলে এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা 

কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার তাদের সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিহাতী মুন্সিপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সুজন, কালোহা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে হুমায়ুন কবির ও আউলটিয়া গ্রামের মংলা’র ছেলে মানিক।

এদের মধ্যে সুজন ও হুমায়ুন কবিরকে ১০০ টাকা অর্থদণ্ডসহ এক মাস করে কারাদণ্ড এবং মানিককে ১০০ টাকা অর্থদণ্ডসহ দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন।

এম.কন্ঠ/ ২৪ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন