ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

টাঙ্গাইলে ১১ দলের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলে গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় জোট।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক শরীফা হকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে ১১ দলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির সেক্রেটারি মাসুদুর রহমান রাসেল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিদ্যুৎ, গ্যাস, তেল ও নিত্যপণ্যের উর্ধগতির কারণে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ অবস্থায় সরকার যদি বিদ্যুৎ ও গ্যাসের দাম না কমায় তাহলে জনগণ বাধ্য হয়ে রাজপথে নেমে আসবে। এর ফল সরকারের জন্য কখনোই কল্যাণকর হবে না। সুতরাং জনগণকে রাস্তায় নামতে বাধ্য না করে অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাসের দাম কমাতে হবে।

এছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৬ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন