ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

কালিহাতীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৬টার দিকে বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া বাজার এলাকায় ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রায়হান (১৬) নিহত হন। আহত হন আল-আমিন (১৭), সানি (১৭) ও নাহিদ হাসান (১৭)। আহতরা কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে।

অপরদিকে বিকেল সোয়া ৪টার দিকে নারান্দিয়া ইউনিয়নের কুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ইমন (১৭)। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান, দুজনের মধ্যে একজনের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং আরেকজনের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/ ০৬ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন