ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

টাঙ্গাইলে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৪:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

টাঙ্গাইল শহরে সুফিয়া আক্তার বিথী (৩৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে শহরের পারদিঘুলীয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হুমায়ন খালিদের মেয়ে ও দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয়রা জানান, সকালে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। পরে সুরুতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মুল রহস্য উদঘাটন হবে। তার আগে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

এম.কন্ঠ/ ০২ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন