ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা কালিহাতীতে বিলে পানিতে ডুবে শিশুর মৃত্যু মধুপুরে গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর টাঙ্গাইলে ভাড়া ভবণ দখলের অভিযোগ মেডিনোভা হাসপাতালের বিরুদ্ধে বিএনপি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে-প্রতিমন্ত্রী বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয় টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শনিবার থেকে শুরু ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে মাদরাসা ও কিন্ডার গার্ডেন-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

টাঙ্গাইলে ভাড়া ভবণ দখলের অভিযোগ মেডিনোভা হাসপাতালের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

টাঙ্গাইল শহরে বহুতল ভবণ ভাড়া নিয়ে দখলের পায়তারার চেষ্টার অভিযোগ উঠেছে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে শহরের থানা পাড়া এলাকায় শামসুদ্দোহা-রেজিয়া ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ডা. শাহ আলম।

তিনি সাংবাদিকদের বলেন, মেডিনোভা মেডিকেল সার্ভিসেসের ২০ বছরের ভাড়াচুক্তির মাধ্যমে ভাড়া দেয়া হয়। প্রায় ১০ বছর অতিবাহিত পর কয়েক বছরে ভাড়াচুক্তির শর্ত বাস্তবায়ন নিয়ে মধ্যে গুরুতর মতপার্থক্যের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, পূর্ব লিখিত অনুমতি ব্যতিত ভবনের বিভিন্ন অংশে স্থায়ী কাঠামোগত পরিবর্তন করা হয়েছে। ৪ বছর পূর্বে ভবনের প্রধান সিঁড়ির প্রবেশপথ স্থায়ী ইটের দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে। ভাড়াচুক্তি ৬ষ্ঠ তলা পর্যন্ত সীমাবদ্ধ থাকা সত্তেও ৬ষ্ঠ ও ৭ম তলার সংযোগস্থলে স্থায়ী দেয়াল নির্মাণ করে প্যাসেজ ও সিঁড়ির পথ বন্ধ করা হয়েছে। এক বছর আগে ভবনের জরুরি অগ্নিনির্গমন পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের দিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছে। এছাড়াও এক দলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলের পায়তারার চেষ্টা করছে। সব শেষ মেডিনোভা মেডিকেল সার্ভিসের ম্যানেজিং চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি।

তবে অভিযোগটি অস্বীকার করে মেডিনোভা মেডিকেল সার্ভিসের ম্যানেজার গোলাম হায়দার আলী জানান, ভবণ মালিকের অভিযোগ গুলো মিথ্যা। ভবণে যা করা হয়েছে, চুক্তিপত্র অনুযায়ী করা হয়েছে।

এম.কন্ঠ/ ১১ জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন