ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা টাঙ্গাইলে বাড়িসহ জমির দখল বুঝে পেলেন রুবেল নাগরপুরে মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

ঘাটাইলে কাঠ ব্যবসায়ীকে অপহরণ, দুই নারী গ্রেপ্তার

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইলে এক কাঠ ব্যবসায়ীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া এবং বিকাশে টাকা আদায়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঘাটাইল থানার সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে প্রেরণ করে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সালমা আক্তার (২২) ও ছালেহা খাতুন (২৪)। তারা ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের তালতলা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ জুন দুপুরে এক কাঠ ব্যবসায়ী কাঠ কিনতে বের হলে অভিযুক্ত রফিক তাকে শ্বশুরবাড়িতে দুপুরের খাবারের দাওয়াত দিয়ে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর গ্রেপ্তারকৃত দুই নারীসহ অন্যান্য আসামিরা ভুক্তভোগীকে মারধর করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি ব্রেসলেট এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় আরও টাকা আদায়ের জন্য ভুক্তভোগীকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তার বড় ভাইকে ফোন করানো হয়। পরে দুইটি বিকাশ নম্বরে মোট ২৪ হাজার ৭৩০ টাকা পাঠানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে এক নারী আসামির সঙ্গে আপত্তিকর ছবি তুলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. আব্দুল মতিন আদালতে দাখিল করা প্রতিবেদনে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত অন্যান্য আসামিকে গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের স্বার্থে তাদের জেলহাজতে রাখা প্রয়োজন।

এম.কন্ঠ/ ০৪  জুলাই /এম. টি

নিউজটি শেয়ার করুন