ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবী’।

বুধবার (৫ জুন) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ এবং লৌহজং নদীর তীরে বৃক্ষরোপণ করা হয়।

এদিন সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সহিদ মাহমুদের সভাপতিত্বে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, শাপলা ইউনিভার্সাল সোসাইটির নির্বাহী পরিচালক আমির হোসেন বাবু।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন, উবিনীগ টাঙ্গাইলের সমন্বয়ক রবিউল ইসলাম চুন্নু, সবুজ পৃথিবী ধামরাই শাখার সভাপতি সাইদ আল মামুন, টাঙ্গাইল শাখার যুগ্ম-সম্পাদক এরফানুজ্জামান রুনু, মীর শামীমুল আলম, হাসান আহমেদ, সবুজ পৃথিবীর পরিচালক শারমিন আলম, জাফলং সিলেট শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাপা টাঙ্গাইল শাখার যুগ্ম-সম্পাদক একদিল হোসেন, আলীম আল রাজী তুষার প্রমুখ।

এ সময় সবুজ পৃথিবীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন। চারা বিতরণের পাশাপাশি পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাড়ির আশপাশে বেশি করে গাছ লাগানোর আহবান জানানো হয়।

শহীদ মিনারের কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশকর্মীরা কাগমারী ব্রিজের পশ্চিম পাশে লৌহজং নদীর তীর সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন।

এম.কন্ঠ/ ১০ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন