ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০২:১৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন পুরো বিশ্বজুড়ে। টাঙ্গাইল জেলা কারাগারের চার দেয়ালের ভেতরেও সেই আনন্দের ছোঁয়া এবার লেগেছে।

কারাবন্দীদের বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

কারাগার সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকা মহাদেশে চলমান বিশ্বকাপ ফুটবলের আমেজ থেকে যেন বন্দীরা বঞ্চিত না হন- সেজন্য টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে বন্দীরা সরাসরি বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন।

টাঙ্গাইল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দীরা তাঁর কাছে বিশ্বকাপ ফুটবল দেখার আকুতি জানান। একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দীদেরও খেলাধুলার আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে- এই মানবিক তাড়না থেকেই তিনি দ্রুত কারাগারে টিভি স্থাপনের উদ্যোগ নেন।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারে টেলিভিশন চালুর পর থেকে বন্দীদের মাঝে উপচে পড়া আনন্দ ও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই উদ্যোগের ফলে বন্দীদের মানসিক অবস্থার উন্নতির পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।

এম.কন্ঠ/ ১০ জুন /এম. টি

নিউজটি শেয়ার করুন