ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দপ্তর হতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মো. আব্দুল হালিম ছানা, মো. পারভেজ, মো. আলী হোসেন, মো. সবুজ মিয়া, আব্দুল আলীম, আব্দুল হালিম, মো. হাসিব খান এবং মো. ওয়াদুদ রহমান শাহীন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, বাসাইল, মির্জাপুর, সখীডুর, কালিহাতী, ঘাটাইল এবং গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামী। গ্রেফতারকৃত সকল এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামীর বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা গ্রহল প্রক্রিয়ধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

এম.কন্ঠ/ ০৬ জানুয়ারী  /এম. টি

নিউজটি শেয়ার করুন