ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইলে ৪ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলের ৮ টি আসনে ৮৬ জন মনোনয়ন পত্র কিনলেও জমা দিয়েছেন ৬৫ প্রার্থী। শুক্রবার দিনব্যাপী মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে চার আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকা, সঠিকভাবে হলফনামা পূরণ না করাসহ নানা কারনে চার আসনের ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের যাচাই বাছাইয়ে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার ও মো. আব্দুল হালিম মিঞা মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার টাঙ্গাইল-৫ (সদর), টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার), টাঙ্গাইল-৭ (মির্জাপুর), টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র শনিবার যাচাই বাছাই করা হবে।

বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন