ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ

গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৪৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যেও একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা দুর্নীতি বিরোধী কমিশনের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নবাব আলী।

কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সমাজসেবক এনামুল হক চৌধুরী, সাংবাদিক কেএম মিঠু, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিবসটির গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সচেতনতা, বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এম.কন্ঠ/ ০৯ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন