ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আল আমিন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি প্রমুখ।

শেষে ৫০ জন মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন শরীফ বিতরণ ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এম.কন্ঠ/ ০৩ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন