ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

টাঙ্গাইলে পদোন্নতির দাবিতে সাধারণ শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৩১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

পদোন্নতির দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা কর্মবিরতি ঘোষণা করেছেন। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া ওই কর্মবিরতিতে কুমুদিনী সরকারি কলেজসহ জেলার সব সরকারি কলেজের প্রভাষকরা অংশ নিয়েছেন।

আন্দোলনরত প্রভাষকরা জানান, ১২ বছর ধরে পদোন্নতি বিহীন থাকায় তারা কর্মজীবনে স্থবিরতার মুখে পড়েছেন। যদিও পাঁচ বছর পূর্তিতে পদোন্নতি পাওয়ার কথা, কিন্তু তা হচ্ছেনা। একই ব্যাচের কর্মকর্তারা প্রশাসনিক পদে দ্রুত পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের প্রভাষকরা বছরের পর বছর একই পদে কর্মরত থাকতে বাধ্য হচ্ছেন।

অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে বার বার শিক্ষা মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

কর্মবিরতির কারণে জেলার সব সরকারি কলেজে নিয়মিত ক্লাস ব্যাহত হতে হচ্ছে। প্রভাষকরা কর্মবিরতিতে থাকায় প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা হঠাৎ ক্লাস ও পরীক্ষা স্থগিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

এম.কন্ঠ/ ১৬ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন