ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

oplus_0

টাঙ্গাইলের কালিহাতীতে পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজমত আলী আকন্দ রেজাউল, কালিহাতী উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ( অঃ দাঃ) কামরুজ্জামান খান প্রমুখ।

প্রশিক্ষনটি পরিচালনা করেন পাট পরিদর্শক রমেশ চন্দ্র সুত্রধর। এসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ফলন বৃদ্ধি, মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে স্থানীয় পাটচাষী, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১১ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন