ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে বিন্দুবাসিনীকে ১ রানে হারালো বিবেকানন্দ স্কুল আ.লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতি বেহাল দশা তৈরী করে গেছে মুক্তিযুদ্ধ মন্ত্রী টাঙ্গাইলে নগর নাট্য দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলনমেলা দেলদুয়ারে বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন ৯০০ কৃষক দিঘুলীয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুব শক্তির’ আত্মপ্রকাশ ঘাটাইলে ৭ ইটভাটায় অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা সরকার গঠনের দুই মাসের মধ্যে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করা হচ্ছে-প্রতিমন্ত্রী টুকু প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে বিবেকানন্দ হাইস্কুল ৮ উইকেটে জয়ী টাঙ্গাইলে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের উদ্বোধন হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিভিন্ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এর আগে বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে একাডেমিক ভবন-৩ এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা চলমান প্রকৌশল আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নতুন পাঁচ দফা দাবি উত্থাপন করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রাকিবসহ আন্দোলনকারীরা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।

পুলিশের ডিসি মাসুদ শিক্ষার্থীদের হাতে ছুরি থাকার যে অভিযোগ তুলেছেন, তার প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে ব্যর্থ হলে তাকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। একইসঙ্গে পূর্বে গঠিত তদন্ত কমিটি অনুপযুক্ত হওয়ায় তা প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা বলেন, নির্বাহী আদেশের মাধ্যমে অবিলম্বে তাদের প্রস্তাবিত তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

তারা আরও বলেন, হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশের মাধ্যমে আর কোনো হামলা তারা বরদাস্ত করবেন না। এছাড়া প্রকৌশল আন্দোলনের অন্যতম নেতা রোকন ভাইয়ের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় হোসাইন বলেন, পুলিশ হামলা চালিয়ে আমাদের ন্যায্য আন্দোলন দমন করতে চায়। কিন্তু আমরা ভয় পাই না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আইসিটি বিভাগের শিক্ষার্থী তানবীর ইসলাম তামিম বলেন, শিক্ষার্থীদের হাতে অস্ত্র ছিল, এমন মিথ্যা প্রচার চালানো হয়েছে। আমরা এর সঠিক জবাব চাই। প্রমাণ দিতে না পারলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

শিক্ষার্থীরা জানান, ন্যায্য দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কোনো ধরনের দমন-পীড়ন কিংবা ভয়-ভীতি দেখিয়ে এ আন্দোলন থামানো যাবে না।

এম.কন্ঠ/  ২৮ অগাস্ট  /এম. টি

নিউজটি শেয়ার করুন