ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

৪ দফা দাবিতে টাঙ্গাইলে ডিপ্লোমা চিকিৎসকদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলে ডিপ্লোমা চিকিৎসকরা সংবাদ সম্মেলন করেছেন। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাকটিশনার এসোসিয়েশন এবং সাধারণ ম্যাটস শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ডিপ্লোমা এসোসিয়েশনের পরিষদের জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য সচিব ডা. বাতেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ডিএমএফ কোর্স সম্পন্নকারী প্রায় ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানের অভাবে বেকার হয়ে পড়েছে। স্বাধীনতার ৫৩ বছর পরও ম্যাটস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করার পরও বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। শুন্য পদ থাকার পরেও এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। এতে একদিকে প্রান্তিক জনগোষ্ঠি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস থেকে পাসকৃত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই অতিদ্রতই চার দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

তাদের চার দফাদাবিগুলো হলো- শুন্য পদে নিয়োগ ও সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা, কোর্সের কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপের ভাতার দাবি, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করতে হবে।

এসময় কমিউনিটি মেডিকেল অফিসার ডা. চিত্তরঞ্জন দাস, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. আশরাফুজ্জামানসহ ম্যাটস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৯ মার্চ  /এম.টি

নিউজটি শেয়ার করুন