ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামির কারাদন্ড টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, পিতা পুত্রসহ গ্রেপ্তার ৩ টাঙ্গাইলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক প্রচারণা

ঘাটাইলে দুই শিক্ষকের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুটি বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে (৮ জানুয়ারি) সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী ও ঘাটাইলের পাকুটিয়া নামক স্থানে ( ২৩ ডিসেম্বর ২০২৪)সড়ক দূর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী শিক্ষক পলাশ কর্মকার এর স্মরণে টাঙ্গাইলের ঘাটাইলে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি )দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে এ শোক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, নিহত শিক্ষকের তিন শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী (৫০) ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপরজন পলাশ কর্মকার (৪০) গৌরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সহকারী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আজহারুল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনজুরুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া মুন্নি, ছামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমূখ ।

এম.কন্ঠ/ ১৮ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন