ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৫৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সেনাবাহিনীর ক্যাপ্টেন আহনাফ রিদুয়ান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ৷
এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাল্য বিবাহ নিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, জেলা সড়ক নিরাপত্তা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা সংক্রান্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চোরাচালান নিরোধসহ জেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এম.কন্ঠ/ ০৮ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন