ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

সুইজারল্যান্ডের জেনেভায় অন্তবর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

রোববার বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী মো. আল আমিন, মো. কামরুল ইসলাম, আকরাম হোসেন, ফাহাদুল ইসলাম ও আসিফ নজরুলের সাথে অসৌজন্যমূলক আচরণকারী শ্যামল খানের ভাতিজা সাদমান খান প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস সরকার শেখ হাসিনা পালিয়েছে। আবু সাইদ, মুগ্ধসহ অসংখ্য শহিদদের রক্তের বিনিময়ে ছাত্র জনতার বিজয় হয়েছে। দেশ ভালভাবে চলছে। স্যোসাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করা চেষ্টা করলে দেশের মানুষ এর সঠিক জবাব দিবে। ছাত্রলীগের মতো আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠের নিষিদ্ধের দাবি করেন বক্তারা।

তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দোসর টাঙ্গাইলের শ্যামল খানসহ যারা সুইজারল্যান্ডে আসিফ নজরুলের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন, তাদের শাস্তি দাবি করছি। আপনাদের সাহস থেকে দেশে আসেন। দেশের ছাত্র জনতা আপনার সঠিক জবাব দিবে।

প্রসঙ্গত, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত কয়েক জন অসৌজন্যমূলক আচরণ করেন। সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। শ্যামল খানের বাসা টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায়।

এম.কন্ঠ/ ১০ নভেম্বর /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন