ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না-প্রতিমন্ত্রী টুকু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী 

কালিহাতীতে ১৫৬টি দুর্গাপূজা মন্ডপে আনসার সদস্য মোতায়েন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

oplus_0

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ব্রিফিংয়ের মাধ্যমে উপজেলার ১৫৬টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ৯৬৬ জন আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়।

ব্রিফিংয়ে আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পাড়ভেজ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল বাছেদ ও প্রশিক্ষিকা আইরিন আক্তার প্রমুখ।

কালিহাতী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৭ জন করে পুরুষ,২ জন করে মহিলা এছাড়াও গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজা মণ্ডপে ৪ জন করে পুরুষ ও ২ জন করে মহিলা মোট ৯৬৬ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পাড়ভেজ জানান, প্রয়োজনীয় ব্রিফিং ও প্রস্তুতি শেষে উপজেলার ১৫৬টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এম.কন্ঠ/ ০৮ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন