ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

ভূঞাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

আসাদুল ইসলাম বাবুল :
প্রকাশ: ১২:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে অবৈধভাবে ফেরদৌস শেখ নামে এক প্রতিবন্ধীর ৯ শতাংশ জমি অবধৈভাবে দখল নেওয়ার অভিযোগ উঠেছে।

এনিয়ে প্রতিকার চেয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। এরআগে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী ক্যাম্পসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

দখলকারী বিএনপি’র দুই নেতা হলেন- উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন। তাদের সহযোগী দখলকারীরা হলেন- স্থানীয় বিএনপি নেতা শাহীন মিয়া, ছালাম মিয়া, সোহাগ, বেলাল হোসেন ও আরিফ।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী মোজার বি.আর.এস ৩২২ নং দাগের ৯ শতাংশ জমি বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত টাঙ্গাইলের ২৪৪৫/২০১৬ নং মামলার আদেশের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ২০১৯-২০ এর ২০২৪ সালের গত ৮ জানুয়ারি আদেশ মূলে প্রতিবন্ধী ফেরদৌস পিতা জমির উদ্দিন নামে ১৬৪ নং একটি খতিয়ান খোলার নির্দেশ দেন।

পরবর্তীতে গত ২৩ জুন ১৬৫১ নং দলিল মূলে ফেরদৌসসহ তার আরও ২ ভাই শফিক ও ইদ্রিস আলী পিতা জমির উদ্দিন থেকে জমি প্রাপ্ত হন। যা তাদের পিতা জমির উদ্দিন বিগত ৫০ বছর ধরে ভোগ দখল করে আসছিল। কিন্তু পরিবারটি দরিদ্র থাকায় ভয়-ভীতি দেখিয়ে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ৫ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাদের সহযোগী শাহীন মিয়া, ছালাম মিয়া, সোহাগ, বেলাল হোসেন ও আরিফ জোরপূর্বক দখল করেছে।

২০১৮ সালের ৩ মে জমির বিরোধ চলাকালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুানাল টাঙ্গাইলের বিজ্ঞ যুগ্ম জেলা জজ বিচারক মো. সিকান্দার জুলকার নাইন ভুক্তভোগী প্রতিবন্ধি ফেরদৌস শেখের পক্ষে রায় প্রদান করেন এবং মোকদ্দমাটি নিস্পপত্তি করে দেয়। কিন্তু বিএনপি নেতা মিন্টু ও আব্দুল্লাহ প্রভাব খাটিয়ে ওই প্রতিবন্ধির জমি বেদখল করে নেয়।

ভুক্তভোগী প্রতিবন্ধি ফেরদৌস বলেন- আমাদের পৈত্তিক ৯ শতাংশ সম্পত্তি বিএনপি নেতা মিন্টু ও আব্দুল্লাহ আলম মামুনসহ অন্যান্য সহযোগীরা অবৈধভাবে দখলে নিয়েছে। জমিতে গেলে তারা তারা হামলা, নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেয়। এনিয়ে বহুবার ইউপি চেয়ারম্যান ও এলাকার মাতাব্বরদের কাছে বিচার প্রার্থনা করলেও কোনো সুবিচার পাইনি। সম্প্রতি সরকার পতনের পর জমিতে যাওয়ার চেষ্টা করলে মিন্টু, আব্দুল্লাহসহ অন্য সহযোগীরা আমাদের ওপর হামলা ও মারধর করে। এর প্রতিকার চেয়ে দপ্তরে অভিযোগ দিয়েছি। তারা সংবাদ সম্মেলনের পর নিরাপত্তাহীনতা ভুগছেন বলেও জানান।

এম.কন্ঠ/ ২৮ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন