ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন 

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৫৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

গোপালগঞ্জে যাওয়ার পথে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর উপর আওয়ামী লীগ কর্তৃক হামলার ঘটনার প্রতিবাদ ও ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনার প্রতিবাদে টাঙ্গাইলে জেলা সেচ্ছাসেবকদল বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক ও সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেনের নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পথসভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন জুয়েল, রুবেল মিয়া, জাহিদুর রহমান জাহিদ, রাশেদুল ইসলাম রিমন, সুমন খান, থানা স্বেচ্ছাসেবক দলের জুয়েল, তানভীর হাসান খান রুবেল, মাসুদ রানা, তুষার, শহর স্বেচ্ছাসেবক দলের মামুন খান, সজীব প্রমুখ।

বক্তারা বলেন, খুনিদের আস্তানা বাংলাদেশে থাকবে না, দিদার ভাই কবরে খুনি কেন বাহিরে। গোপালগঞ্জে নিজ বাড়িতে বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে জিলানী ভাইসহ প্রায় ৬০ জন আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই।

এম.কন্ঠ/ ১৪  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন