ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রথম বিভাগ লীগে থানাপাড়া ব্যায়ামাগারের সাথে ভাসানী ক্লাবের খেলা গোলশুন্য ড্র টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না-প্রতিমন্ত্রী টুকু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ঘাটাইলের যুবক যমুনার চরে বাতিঘর আদর্শ পাঠাগারের শরতের আড্ডা টাঙ্গাইলে প্রথম বিভাগ লীগে উদয়ন হারিয়ে সাবালিয়ার শুভ সূচনা রাশিয়ার যুদ্ধে গোপালপুরের তিনজন নিহতের খবর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টাঙ্গাইল পার্ক বাজার পরিদর্শন ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী 

টাঙ্গাইলে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় আহতদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আব্দুল নুর তুষার, মো. আল আমিন, ইফফাত রাইসা নূহা প্রমুখ।

শহরের মুসলিম পাড়া এলাকার কোমড়ে গুলিবিদ্ধ মো. রিফাত, আনসার ক্যাম্প এলাকার পেটে গুলিবিদ্ধ রাফি নুলকান, আশেকপুর এলাকায় মাথায় আঘাতপ্রাপ্ত মো. আবির, আদালতপাড়া এলাকায় রাবার বুলেটে ডান চোখ অন্ধ মো. আকাশ ও বেড়াবুচনা এলাকার পায়ে গুলিবিদ্ধ তালহা খন্দকারের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

এম.কন্ঠ/ ১৮ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন