ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে কৌতুক পরিচালককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:২৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

টাঙ্গাইল সদর উপজেলার কৃষ্ণপুরে মোতালেব হোসেন (৪৫) নামে এক কৌতুক পরিচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত মোতালেব ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মোতালেব কৌতুক ও অশ্লিল টিকটক করতেন। রাত সাড়ে ১১টার দিকে এক বন্ধুর সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে ১০/১৫জন অস্ত্রধারী মোটরসাইকেলটির গতি রোধ করে। এ সময় মোতালেব দৌড়ে পাশের একটি কচু খেতে পড়ে গেলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়।

তিনি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।

এম.কন্ঠ/ ১৫ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন