ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা-প্রতিমন্ত্রী  টাঙ্গাইলে তৃণমুল পর্যায়ে ক্রিকেটার বাছাই টাঙ্গাইলে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী টুকু এলেঙ্গা জমিদারবাড়ী’র বড়কর্তা প্রদীপ কমল ভট্টাচার্য্য’র পরলোকগমন টাঙ্গাইলে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন  কালিহাতীতে ডোবা থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে, দাবি মায়ের সখীপুরে অটোভ্যান চালক কিশোর সবুজ হত্যা মামলায় গ্রেপ্তার ২ টাঙ্গাইলে বাইতুল কুরআন মাদরাসার মাহফিল অনুষ্ঠিত

ঝিনাই নদীর দুই তীরে হাজারো মানুষ, কালিহাতীতে বর্ণাঢ্য নৌকা শোভাযাত্রা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:০১:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নদীর বুকে প্রতিমাসহ সুসজ্জিত নৌকা, আর দুই তীরে হাজারো মানুষের ভিড়-এমন উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর নৌকা শোভাযাত্রা। পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এটি উপজেলার সর্ববৃহৎ নৌকা শোভাযাত্রা।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে কালিহাতী পৌর এলাকার ঝিনাই নদীতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। কালিহাতী পুরাতন থানা ঘাটসংলগ্ন নদীর দুই পাড়ে বিকেল থেকেই জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। নৌকায় প্রতিমাসহ শোভাযাত্রা নদীপথে এগিয়ে যাওয়ার দৃশ্য উপভোগ করেন নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ।

oplus_0

শোভাযাত্রা দেখতে পুরাতন থানা ঘাট এলাকায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী জানান কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ বছরের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বিজয়া দশমীর এ আয়োজনকে কেন্দ্র করে ঝিনাই নদীর তীরবর্তী এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। নদীর বুকে শোভাযাত্রা আর দুই পাড়ে দর্শনার্থীদের সরব উপস্থিতিতে কালিহাতীর দুর্গোৎসব উদ্‌যাপনে যোগ হয় নতুন মাত্রা।

এম.কন্ঠ/ ২১ অক্টোবর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন