ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক সমন্বয় সভা

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলের বাসাইলে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেয়ারটেকার ও শিক্ষকদের সমন্বয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইফার উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকী।

বাসাইল উপজেলা ইফার আয়োজনে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ইব্রাহিম খলিল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইফার মাস্টার ট্রেইনার মাওলানা দেলোয়ার হোসেন।

এ সময় বাসাইল উপজেলা ইফার সাধারণ মডেল কেয়ারটেকার মো. ইয়াছিন আলী খানসহ উপজেলার বিভিন্ন মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বাসাইল উপজেলা ইফার মডেল কেয়ারটেকার মো. রাশেদুল ইসলাম।

সভায় শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর ২০২৬/এম. টি

নিউজটি শেয়ার করুন