সর্বশেষ
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের সদর উপজেলার গালা ইউনিয়নের সাবেক (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত সোরমান রেজা (৩৮) উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
নিহতের ভাই হালিম রেজা জানান, আমার ভাই ব্যবসা করার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হন। কীভাবে কী হলো কিছু বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মূল রহস্য জানা যাবে।
এম.কন্ঠ/ ২০ সেপ্টেম্বর ২০২৬/এম. টি






















