ঢাকা ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে মাদকাসক্তকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

তারেক আহমেদ :
প্রকাশ: ০৪:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে আড়াইশো গ্রাম চোলাই মদসহ শাজাহান (৫৫) নামে মাদকাসক্ত ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে কালিহাতী পৌরশহরের মেগাখালি এলাকা থেকে মাদক সেবন করার সময় শাজাহানকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার। শাজাহান উপজেলা দক্ষিণ বেতডোবা গ্রামের জয়নালের ছেলে।

কালিহাতী থানার এসআই রব্বানী বলেন, আড়াইশো গ্রাম চোলাই মদসহ স্থানীয়রা ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা দেন। মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এম.কন্ঠ/ ১৮ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন