ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৪৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন।

এতে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। স্বাগত বক্তব্য দেন মৎস্য পক্ষের সদস্য সচিব ও উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদার ও কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম আল সালাউদ্দিন, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, ড্যাব নেতা ডা. শাহ আলম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক হিরো ও নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহর আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং জলাশয় সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

এম.কন্ঠ/ ১৬ অগাস্ট /এম. টি

নিউজটি শেয়ার করুন