ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে মহাসড়কে ট্রাক উল্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৩৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রাবনায় ট্রাক উল্টে নিমাই ঘোষ (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিমাই ঘোষ সদর উপজেলার শিবপুর গ্রামের কানাই ঘোষের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, মহাসড়কের উত্তরবঙ্গমুখী সার্ভিস লেনে দ্রুতগতিতে একটি ট্রাক চলছিল। এসময় উল্টো পথে একটি অটোরিকশা সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এবং অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশা চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/ ১২ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন