ভাসানী বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক একাডেমিক সেমিনার
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ফ্রন্টিয়ার্স ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, রিসার্চ, ইনোভেশন, ইমপ্যাক্ট’ শীর্ষক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান শিকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।
প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিবুল বারী সজীব এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন। তাঁরা বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির সাম্প্রতিক গবেষণা, উদ্ভাবন ও বাস্তব প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বিকেলে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সেমিনারের সমাপ্তি হয়। সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরা অংশগ্রহণ করেন। সেমিনারের মাধ্যমে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ে জ্ঞান বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হয়।
প্রসঙ্গত, এ বিভাগ প্রতিষ্ঠার এক যুগ পূর্তি উপলক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।
এম.কন্ঠ/ ০৪ মে /এম. টি




















