ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে বৃষ্টি অপেক্ষা করে ফোরটি ফুটবলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৯:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

সকালে সূর্যের আলো ফুটে উঠতেই ব্রজপাতের শব্দ আর কালো মেঘে আকাশের ছেয়ে যাওয়া, নিমিষেই অবিরাম তুমুলবৃষ্টি ঘন্টা খানেক। বৃষ্টি থেমে গেলে মাঠের সিংহভাগ জায়গা জুড়ে পানি, তবু দমে যাওয়ার দল নয় ফোরটিআপ ফুটবল ক্লাব। পানি ও কাঁদা মাটিতেই জমজমাট ফুটবলের নির্দশন রাখলেন চল্লিশোর্ধ বিভিন্ন পেশার সৌখিন ফুটবলারবৃন্দ।

শনিবার (২ মে) টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ফোরটিআপ ফুটবলের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে ডাঃ হাসানের লাল দল এবং ইমরানের সবুজ দল মুখোমুখি হয়।

কাঁদা মাটি আর মাঠের সিংহভাগে পানির আধিক্য থাকায় স্বাভাবিক ফুটবল কোন দলই খেলতে পারেনি। তারপরও এই ভারী মাঠে লাল দলের টিপু,ডাঃ হাসান, নোমান ও পিনাকী দে চমৎকার সারামাঠ জুড়ে খেলেছে। সবুজ দলের দক্ষ স্টাইকার ইমতিয়াজকে লাল দলের ডিফেন্ডার হাবিব সারাক্ষণ লেগে থেকে ইমতিয়াজকে খেলার কোন সুযোগ দেয়নি। যার কারনে অকেজো হয়ে যাওয়া সবুজ দলের অনুপম ও ডাঃ নজরুল মাঠে গোল করার কোন সুযোগ তৈরী করতে পারেনি।

উল্টো লাল দলের স্টাইকার শিমুল খান বিক্ষিপ্ত আক্রমণে ফাঁকা মাঠে মিস করে লালদলকে গোলবঞ্চিত করেছেন। তবে শুরুতে সবুজ দলের গোলরক্ষক সুব্রত ধর একটি গোলহজম করলেও এরপর তাকে কেই পরাস্থ করতে পারেনি। লাল দলের গোলরক্ষক আলআমিনতো তাঁর সেরা খেলা খেলে দুটি নিশ্চিত গোল ফিরিয়ে সবুজদলকে হতাশায় ডুবিয়েছেন।

খেলার ৯ মিনিটের সময় প্রায় মাঠের জটলায় বল পেয়ে ড. পিনাকী দে ফাঁকায় দাঁড়ানো মধ্যমাঠের দুরন্ত খেলোয়াড় নোমানকে ছোট পাস দিলে নোমান ত্বরিত গতিতে দূরন্ত উচুঁ শট নেয়। সবুজ দলের গোলরক্ষক সুব্রত ধর কিছু বুঝে উঠার আগেই তাঁকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে যায় (১-০)।

এরপর সবুজ দল অগোছালো ভাবে বিক্ষিপ্ত আক্রমন করে খেলেও গোল করে খেলায় সমতা আনতে পারেনি। লাল দলও গোল করে ব্যবধান বড় করতে পারেনি।

দু’দলে যারা খেলেছেন- লাল দলঃ আল আমিন, গৌড় সুন্দর, প্রফেসর ছানোয়ার, বিশ^জিৎ,রফিকুল ইসলাম, সুজায়েত, মামুন, হাজী সোহেল, টিপু, পিনাকী দে, সৈয়দ বেল্লাল, মোস্তফা, হাবিব, শিমুল খান, নোমান,আরিফ ও ডাঃ হাসান।

সবুজ দলঃ সুব্রত ধর, ইমরান, ডাঃ শরিফুল, বিজয়, সুজিত, লিটন, উজ্জল, রাতুল, আয়নাল, অনুপম, নুরে আলম ভূইঁয়া, দুলাল, মমিন, ইমতিয়াজ, ডাঃ নজরুল, মুজিবর ও ডাঃ আব্দুল্লাহ। রেফারীঃ হারুণ অর রশীদ।

এম.কন্ঠ/ ০২ মে /এম. টি

নিউজটি শেয়ার করুন