ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ

টাঙ্গাইলে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
টাঙ্গাইলে অতিরিক্ত দামে ১৭০ টাকা লিটার পেট্রোল ও ১০৮ টাকা লিটার ডিজেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার বিকেলে সদর উপজেলার বেগুনটাল ও তোরাপগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, বেগুনটাল বাজারের জিন্নত স্টোর ১০৮ টাকা লিটার ডিজেল বিক্রি করায় পাঁচ হাজার টাকা ও তোরাপগঞ্জ বাজারের নজরুল ইসলাম ১১৬ টাকার পেট্রোল ১৭০ টাকা বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এম.কন্ঠ/ ১৪ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন