ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ-কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সভা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কা, ঝরল ভ্যানচালকের প্রাণ বাসাইলে বাংলাদেশ স্কাউটস দিবসে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ ঘাটাইলে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা যোগদান না করায় ভোগান্তি ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

মির্জাপুরে ২ ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।

ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময়ে ইট ভাটার কিলন ভেঙ্গে ও কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান ও ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। এ সময় বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত থেকে আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহায়তা প্রদান করেন। পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

এম.কন্ঠ/ ০৬ জানুয়ারী  /এম. টি

নিউজটি শেয়ার করুন