অসহায় শীতার্তদের মাঝে বস্ত্র বিতরন
শীতের তীব্রতা যখন নগরজীবনের অসহায় মানুষদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি।
রবিবার বিকেল ৪ টায় নিকুঞ্জ বটতলা এলাকায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা জনপ্রিয় চিত্র নায়ক ডিএ তায়েব।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএ তায়েব বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য।
সভাপতির বক্তব্যে আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আগামীতেও খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহিনুর আলম মারফত, সৈকত সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মতিউর রহমান স্বপন, মোমেন হোসেন, ইমানুল হক, মুকুল হোসেন মৃধা, আমির হোসেন, মাসুম সরকার, এ এম আইয়ুব পাপ্পু প্রমুখ।
এম.কন্ঠ/ ০৪ জানুয়ারী /এম. টি
























