ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে র‌্যাবের অভিযানে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলামসহ (৩৪) এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার ভুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম উপজেলার ভুটিয়া গ্রামের জুব্বার আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাদক কারবারীরা অরণখোলা এলাকায় বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে কেনাবেচা করছে।

পরে ভোর রাতে ওই এলাকায় অভিযান করে মো. নজরুল ইসলামের বাড়ি থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানান তার সহযোগি স্বপন মিয়ার বাড়িতে গাঁজা আছে। পরে স্বপনের বাসা থেকে ১৩ কেজি ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নজরুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম.কন্ঠ/ ০৯ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন