ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ-কালিহাতী আইসিটি অফিসের টেকনিশিয়ানের বিরুদ্ধে ঘাটাইলে জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ কালিহাতীতে ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন টাঙ্গাইলে মাহমুদুল হাসান কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সভা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কা, ঝরল ভ্যানচালকের প্রাণ বাসাইলে বাংলাদেশ স্কাউটস দিবসে র‌্যালী অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট দিবসে গোপালপুরে র‍্যালি ও বৃক্ষরোপণ ঘাটাইলে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা টাঙ্গাইলে হুগড়া ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা যোগদান না করায় ভোগান্তি ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

সখীপুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক দলীয় মনোনীত প্রার্থী আওয়াল মাহমুদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সখীপুরের আমবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক দলীয় মনোনীত প্রার্থী আওয়াল মাহমুদ বলেন, ২৪ এর অভ্যুত্থানে আমরা আশায় বুক বেধেছি। যেখানে বার বার হোঁটচ খেতে হয়েছে। ১৫ মাসে দেখেছি বার বার পথহারা হয়েছি। আমরা কিছু শকুনের হাতে দেশ তুলে দিয়েছি। তবে ছাত্র জনতা আবার এক হলে পথ হারাবে না বাংলাদেশ। সকলে মিলেই উন্নয়নশীল বাংলাদেশে পরিণত। সমৃদ্ধশালী বাংলাদেশকে বিশ্বের বুকে এগিয়ে নেয়া যাবে। মানুষের স্বার্থে কাজ করাই আমাদের ধর্ম।

তিনি বলেন, নদী, খাল, বিল, পাহাড় নিয়েই বাস্তুতন্ত্র। প্রাকৃতিক বন উজার হচ্ছে। নদী ছিল, জলাশয় ছিলো, সেখানে অনেক মানুষের কর্মসংস্থান ছিলো। প্রাকৃতিক বিপর্যয়ের কারনে তা এখন আর সেই। আমরা সমাজের নিপিড়ীত, শোষিত, নির্যাতিত মানুষের পক্ষে কাজ করি। প্রান্তিক অবহেলিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছি। কৃষকরা দেশের মূল্যবান ব্যক্তি। কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করলে ন্যায্য দাম পায় না। কৃষকদের প্রথম শ্রেণীর নাগরিক ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার জন্য গ্রামে আসিনি। গ্রামের মানুষকে জাগিয়ে তুলতে এসেছি। গ্রামের মানুষ জাগলে দেশ জাগবে। তাহলেই দেশের মানুষ মৌলিক অধিকার পাবে। গ্রাম পাড়া মহল্লা থেকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে চাই। জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের কর্মচারিদের বেতন হয়। আমরা চাই এই সাধারণ জনগণ যাতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অংশীজন হতে পারে।

প্রাকৃতিক বনাঞ্চল নিয়ে বলেন, মধুপুর গড়াঞ্চল বাংলাদেশের ফুসফুস হিসেবে খ্যাত। সেই বনকে আমাদের সংরক্ষণ করতে হবে। বনের প্রাকৃতিক গাছ, প্রাকৃতিক প্রাণীকূলকে ফিরিয়ে আনতে হবে।

আগামী প্রজন্মের শিক্ষা নিয়ে বলেন, বাসাইল সখীপুরে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করতে চাই। বিশ্ববিদ্যালয়ে প্রাইমারী স্কুল থেকে শুরু করে সবই থাকবে। এখানকার শিক্ষার্থীরা দেশ ও সংশ্লিষ্টরা এলাকার মানুষের স্বার্থে কাজ করবে।

মো. আবু তাহের মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুর রেজা মামুন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু, স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দিন, লেবু মিয়া, শেখ ফরিদ মিয়া প্রমুখ। এ সময় দলের কেন্দ্রীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৫ ডিসেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন