ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

সখীপুরে ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:৫৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক দলীয় মনোনীত প্রার্থী আওয়াল মাহমুদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সখীপুরের ডাবাইল গোহাইলবাড়ী জামিয়া আশরাফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগঠক দলীয় মনোনীত প্রার্থী আওয়াল মাহমুদ বলেন, আমাদের দেশ ক্রান্তিলঘ্ন পার করছে। আমাদের সংগ্রাম করে সামনে যেতে হবে। সমাজে অভিভাবক না থাকলে যেমন সমাজ ভাল যায় না, ঠিক তেমনি দেশে নির্বাচিত প্রধানমন্ত্রী না থাকলে দেশ ভাল যায় না। জনগণ জাগলেই দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব।

তিনি বলেন, বিগত সময়ে ছাত্র জনতা দেশ থেকে স্বৈরাচারী বিদায় করেছে। আমরা নতুন পথে এগিয়ে গিয়ে গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন করবো। এছাড়াও শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার প্রসার করা হবে। ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র গুলো ১০ শয্যায় উন্নয়ন করা হবে। প্রতিটি ইউনিয়নের মার্তৃকল্যাণ কেন্দ্র গড়ে তোলা হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া হবে। স্কুল, কলেজ, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের করতে চাই।

গোলাম মোস্তফার সভাপতিত্বে জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুর রেজা মামুন, স্থানীয় বাসিন্দা মাসুদ পারভেজ, আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় দলের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য সাইফুর রেজা মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৯ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন