ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ টাঙ্গাইলে ভোক্তা অধিকার সম্পর্কে অবহিতকরণ সভা টাঙ্গাইল কারাগারে বিশ্বকাপ ফুটবলের ছোঁয়া কালিহাতীতে যুবদলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল কুমুদিনী সরকারি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল জেলা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাতে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুলতান মিয়া (৫৫) মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

জেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আওয়ামী লীগ নেতাসহ মোট ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

টাঙ্গাইল জেল সুপার মো. শহিদুল ইসলাম বলেন, বুধবার বিকেলে সুলতান মিয়া বুকে ব্যাথার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। তিনি গ্রেপ্তার হয়ে এক মাস ধরে কারাগারে আটক ছিলেন তিনি।

এম.কন্ঠ/ ২৭ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন