ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

টাঙ্গাইলে লুঙ্গি কারখানার আগুন, ৫ কোটি টাকা ক্ষতির দাবি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

টাঙ্গাইলে আলাউদ্দিন টেক্সটাইল মিলস (এটিএম) লুঙ্গি কারখানায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন মালিক পক্ষ। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় অবস্থিত এটিএম লুঙ্গি কারখানার তুলার গোডাউনে আগুনের শিখা দেখা যায়। পরে সেটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। এসময় গোডাউনে কর্মরতরা চিৎকার শুরু করলে অন্যান্য শ্রমিকরা এগিয়ে গিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে।

পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসসহ পাঁটি ইউনিট কাজ করে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের পাঁটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। কোন হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত শেষে আগুন লাগার কারন জানা যাবে। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে।’

এটিএম লুঙ্গি কারখানার উইভিং সেক্টরের পরিচালক শরিফুল ইসলাম জানান, ‘তুলায় থাকা লোহা জাতীয় কোন কিছু ছিটকে কারেন্টে লেগে আগুনের সুত্রপাত হতে পারে। আগুনে তুলা, সুতাসহ সব মিলিয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।’

এম.কন্ঠ/১০ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন