টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
টাঙ্গাইলে আধুনিক প্রযুক্তির বিস্তার, নিরাপদ খাদ্য উৎপাদন, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, আন্তর্জাতিক মান অর্জন এবং সরকারি–বেসরকারি সমন্বয় আরও শক্তিশালী করতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়েছে। বুধবার সকালে র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারীরা উপস্থিত ছিলেন। পরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০ টি স্টল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. নুরুর ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, জেলা ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. রৌশনী আকতার, সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডা. মো. দিদারুল আহসান, সন্তোষ মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর প্রাণি হাসপাতালের ভেটেরিনারী সার্জন ডা. শাহীন আলম, এনিম্যাল প্রোকাডশন অফিসার ফাহমিদা আকতার।
এম.কন্ঠ/ ২৬ নভেম্বর /এম. টি

























