সেতু’র নাইটকেয়ার কর্মসূচির ষান্মাসিক সমন্বয় সভা
টাঙ্গাইলে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) এর আয়োজনে সোমবার নাইটকেয়ার কর্মসূচির ষান্মাসিক সমন্বয় সভা ও নাইটকেয়ার সেন্টার পরিদর্শন করা হয়।
সেতু টাওয়ার, মেইন রোড, টাঙ্গাইলের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু।
সেতু’র কার্যকরী পরিষদ ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো: জাকির হোসেন, এশিয়া রিজিওনাল নাইটকেয়ার ডিরেক্টর ম্যাট নেদানিয়ালস ও সদর উপজেলা সমাজ সেবা অফিসার ইব্রাহীম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেতু সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন। সভায় প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রকল্পের ফোকাল পার্সন বিকাশ মিত্র। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নাইটকেয়ার সেন্টার পরিদর্শন করেন। প্রধান অতিথি নাইটকেয়ারে উপস্থিত শিশুদের সাথে কথা বলেন এবং সেন্টারটি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
এম.কন্ঠ/ ১৭ নভেম্বর /এম. টি























