ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

ভাসানী বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে সেমিনার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা, মওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১২-তলা একাডেমিক ভবনের সেমিনার হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।

বিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সেমিনার ও সাময়িকী প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফজলুল করিম। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, মওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারীর পক্ষে তাঁর কন্যা সৈয়দা উসতুআনা হান্নানা। বিশেষ অতিথি ছিলেন, একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্র শিল্পী, লেখক ও ‘ফটোজিয়াম’-এর প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন।

আলোচক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন।

সেমিনারের শুরুতে মওলানা ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এম.কন্ঠ/ ১৬ নভেম্বর /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন