ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

ঘাটাইলে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেউলাবাড়ী ব্র্যাক কার্যালয়ে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় ৪০ জন নারী কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে।

ব্র্যাকের পক্ষ থেকে কৃষকদের মাঝে সরিষা, মুলা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, সিম, লাউ ও টমেটোসহ মৌসুম উপযোগী বিভিন্ন সবজি বীজ প্রধান করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি, পারিবারিক পুষ্টি উন্নয়ন ও স্থানীয় কৃষি অর্থনীতির শক্তিশালীকরণ লক্ষ্য করা হয়েছে।

উন্নতমানের বীজ ব্যবহারে উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণ সহজ হবে বলে তারা আশা প্রকাশ করেন। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করছে। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের শাখা ব্যবস্থাপক (দাবি) মো. রেজাউল করিম, সহকারী শাখা ব্যবস্থাপক (দাবি) ডলি আক্তার, শাখা হিসাব কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

এম.কন্ঠ/ ১২ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন