ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী সুইট ফেস্টিভালের সমাপ্ত ঘাটাইলে অন্ধত্বকে জয় করা খামারি গফুর এখন সমাজের আলোকবর্তিকা একটু বৃষ্টিতেই স্কুল মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা কালিহাতীতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হিন্নাইপাড়া টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে-প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠল তাঁতির মরদেহ টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কালিহাতীতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে মিলন মেলা

টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১০ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৬:২৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহানের নেতৃত্বে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সদর উপজেলার ঘারিন্দার সাদিক উদ্দিনের ছেলে আলমগীর হোসেনকে (৭০) এক মাসের, গালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলামকে (২৪) ১৫ দিনের, তারটিয়া গ্রামের মো. আলিমের ছেলে শোভন (২৬), নন্দবালা গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে মো. মাসুদ (২২) ও মোমিননগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে মো. রাকিবকে (২৮) ১০ দিন করে, একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. রেজাউল (৪০) ও কালিহাতীর নগরবাড়ী গ্রামের আকবর হোসেনের ছেলে মো. মোস্তফাকে (৫২) সাত দিন করে, ঘাটাইলের গৌরাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে বুলবুল শেখকে (২৭) পাঁচ দিন, দুলাল হোসেনের ছেলে মো. ইব্রাহিম (২৩), মাকোরকোল গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে মো. জিন্নাত আলী (২৬) ও কালিহাতীর দেউপুরের নবাব আলীর ছেলে আব্দুস সাত্তারকে (৪০) তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও কালিহাতীর নগরবাড়ী গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে মো. মোস্তফা প্রামানিককে (৫০) ১০ হাজার টাকা, বল্লা গ্রামের মিনু মিয়ার ছেলে আব্দুল্লাহকে (২৪) তিন হাজার টাকা ও শহরের সাবালিয়ার রতন ঘোষের ছেলে বিবেক ঘোষকে (২২) এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন, হাসপাতালে আসা রোগীদের ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে চিকিৎসা শেষে কমিশন নিয়ে থাকে। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়েছে।

এম.কন্ঠ/ ১২ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন