ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৫১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল(আইকিউএসি) এর উদ্যোগে দিনব্যাপী ‘ট্রেনিং প্রোগ্রাম অন আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা।

স্বাগত বক্তব্য রাখেন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ।

প্রধান অতিথি বলেন, শিক্ষকদের মূল্যায়ন শিক্ষার্থীদের মাধ্যমেই হয়ে থাকে। আমরা যদি একজন শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলি কিন্তু ভালো আচরণের শিক্ষা দিতে না পারি, তাহলে এর কোনো অর্থ হয়না। কারণ সে কর্মক্ষেত্রে সফল হতে পারবেনা। তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) এবং ফার্মেসি বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এম.কন্ঠ/ ১১ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন